শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে স্বতন্ত্র প্রার্থী শাহিনের ভোট প্রার্থনা

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৩, ৯:০৯ অপরাহ্ন আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
ভোটারদের দুয়ারে দুয়ারে  গিয়ে স্বতন্ত্র প্রার্থী শাহিনের ভোট প্রার্থনা

শুক্রবার সকালে নোয়াখালী শহরের পৌর বাজারে নিজ প্রতীক ট্রাক মার্কায় ভোট প্রার্থনা করে প্রচার-প্রচারনা ও গণসংযোগ করেন শাহিন।

পরে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে মানুষের সঙ্গে দেখা করে দিয়েছেন নানা প্রতিশ্রুতি। সঙ্গে ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফাহাদ ইউসূফ হোসেন প্রমিতসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

এই আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী একরামুল করিম চৌধুরীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থী শিহাব উদ্দিন শাহিনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।   

শিহাব উদ্দিন শাহিন স্থানীয় প্রার্থী হিসেবে ভোটারদের আস্থা কুড়িয়েছেন। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে, ট্রাক প্রতীকের পক্ষে ভোটারদের সমর্থন ততই বাড়ছে বলে মনে করছেন শাহিনের কর্মী-সমর্থকরা।