বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশিসহ আটক ৫৬৭

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ৬:০৬ অপরাহ্ন আপডেট: ২০ মে ২০২৬, ২:৫৫ পূর্বাহ্ন
মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশিসহ আটক ৫৬৭

শুক্রবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে কুয়ালালামপুরের জালান বাংসারের আবদুল্লাহ হুকুম অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে অনিবন্ধিত এই বিদেশি নাগরিকদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে নেপালের ১৬৩ জন, মিয়ানমারের ৭৫ জন, ইন্দোনেশিয়ার ৭২ জন, ফিলিপাইনের ৪ জন এবং ভারতের একজন নাগরিক রয়েছেন। খবর: নিউ স্ট্রেইট টাইমস’র।

কুয়ালালামপুরের ইমিগ্রেশন বিভাগের পরিচালক সামসুল বদরীন মহসিন এক বিবৃতিতে জানিয়েছেন, বিদেশিদের গতিবিধি সম্পর্কে সপ্তাহব্যাপী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিবাসন বিভাগের ৮৫ জন কর্মকর্তা-কর্মচারী ১৪ তলা ভবনের ১২৫টি বাসায় পরিদর্শন করেন।

এসময় এক হাজারেরও বেশি দেশি-বিদেশি নাগরিকদের কাগজপত্র যাচাই বাছাই করা হয়। তার মধ্যে দেশটিতে বসবাসের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ৫২৮ জন পুরুষ, ৩৮ জন নারী ও একজন শিশুকে আটক করা হয়।

সামসুল বদরীন মহসিন বলেন, আটককৃতদের অনেকেই সামাজিক ভিজিট পাস ব্যবহার করে দেশটিতে প্রবেশের পর ওই আবাসিক ভবনের আশেপাশের এলাকায় কাজ করছেন। অভিযান চলাকালে একজন ব্যক্তি দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। আটক সব ব্যক্তিকে আরো তদন্ত ও ব্যবস্থা নেয়ার জন্য বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে রাখা হবে।