শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আন্দোলনে ব্যর্থ হয়ে লাশ ফেলার রাজনীতি করছে বিএনপি : কাদের

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩, ১০:২২ অপরাহ্ন আপডেট: ২০ মে ২০২৬, ৮:২১ অপরাহ্ন
আন্দোলনে ব্যর্থ হয়ে লাশ ফেলার রাজনীতি করছে বিএনপি : কাদের

বিএনপির অতীত টেনে ওবায়দুল কাদের বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট ক্যু করেছিল মোস্তাক-জিয়া। তারেক জিয়া-খালেদা জিয়া ২১ আগস্ট গ্র্যানেড হামলা করে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। এতে আইভি রহমানসহ বহু প্রাণ ঝরে গেছে। এখনো তারা সেই হত্যার রাজনীতি করছে।

ওবায়দুল কাদের আরো বলেন, নির্বাচনে বিদেশীরা পরামর্শ দিলে গ্রহণ করবো, কিন্তু বিএনপির সুরে কথা বললে, আমাদের নির্বাচনে ক্ষতি হলে, তা শুনবো না।

এবারের নির্বাচনে একটা বড় দল নেই মন্তব্য করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষ থেকে সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহবান জানান ওবায়দুল কাদের। 

রোববার দুপুরে নোয়াখালী-৫ আসন নিজ নির্বাচনী এলাকা কবিরহাটের চাপরাশিরহাট পশ্চিম বাজারে পথসভায় বক্তব্যকালে এসব কথা বলেন। 

পথসভায় নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান'সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।