সাকিব এবং শরিফুলকে দেখে অনুপ্রাণিত হয়েছেন মৃত্যুঞ্জয়

অন্যদিকে এবাদত হোসেনের ইনজুরির কারণে দলে সুযোগ পান সাকিব। সদ্য নিউজিল্যান্ড সফরে দলের অন্যতম সেরা দুই পারফর্মার ছিলেন তারা।
যুব বিশ্বকাপের সতীর্থদেরন পারফর্ম দেখে অনুপ্রাণিত হয়েছেন মৃত্যুঞ্জয়। গণমাধ্যমকে বলেন, ‘শরিফুল আমার রুমমেট ছিল, এখন যখন কথা হয় ভালো লাগে। সাকিবও আছে। ওরা আমার টিম মেট। ওরা ভালো করছে, এটা আমাকে অনুপ্রাণিত করে। ওরা পারছে, আমিও পারব।’
প্রতিভাবান এ ক্রিকেটারকে ভুগিয়েছে ইনজুরি। তবে দেরিতে হলেও জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছেন মৃত্যুঞ্জয়। কিন্তু নিজেকে সেভাবে মেলে ধরতে ব্যর্থ হয়েছেন এই পেস অলরাউন্ডার। এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগ দিয়ে স্বরূপে ফিরতে মরিয়া হয়ে আছেন তিনি।
মৃত্যুঞ্জয় বলেন, ‘সামনে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলার জন্য আমি প্রতিনিয়ত অনুশীলন করাছি, নিজেকে আরো প্রস্তুত করছি। বিশেষ করে ইয়র্কার ও সুইং নিয়ে কাজ করছি। বিপিএলে আমি নতুন বলেও বোলিং করতে পারছি। সুইং, ডেথ ওভারে স্লোয়ার ও ইয়র্কার এগুলো নিয়েই বেশি কাজ করছি।’

