বছরের প্রথম দিন নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

সোমবার (১ জানুয়ারি) সকালে নোয়াখালী জিলা স্কুলে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
এছাড়াও,
সরকারি গালর্স স্কুল, জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ, কৃষ্ণরামপুর সরকারি
প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম চর উরিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, মাইজদী মুসলিম
গালর্স স্কুলের শিক্ষাথীদের হাতে নতুন বই তুলে দেন বিদ্যালয় পরিচালনা
কমিটির নেতৃবৃন্দ প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা।
এবার
জেলায় প্রাথমিকে ১৭ লাখ ৫৭ হাজার ৫০০ বই বিতরণ করা হবে। এছাড়া মাধ্যমিক
পর্যায়ে ৩৫ লাখ ৯১ হাজার ৬২৭টি বই তুলে দেওয়া হবে। জেলার ৯টি উপজেলায়
একযোগে সবগুলো প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে আজ সকালে শিক্ষার্থীদের হাতে
নতুন বই তুলে দেওয়া হয়।
বছরের প্রথম দিনে হাতে নতুন বই
পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

