সরকার কূটকৌশল করে টিকতে পারবে না : ফারুক

তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে সব স্বৈরাচার সরকার জনগণকে বিভ্রান্ত করার মাধ্যমে তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য নানা কূটকৌশল অবলম্বন করেছে। কিন্তু কোনো স্বৈরাচার সরকারই ক্ষমতায় টিকে থাকতে পারেনি। সুতরাং এই সরকারও পারবে না।
মঙ্গলবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়নাল আবেদিন বলেন, ‘বাংলাদেশে চলমান সংকটক দূর করার জন্য বিএনপি এবং সমমনা দলগুলো আন্দোলন-সংগ্রাম করছে। আমরা সরকারকে অনুরোধ করছি মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিন। অবিলম্বে আপনারা বিএনপির আন্দোলনের প্রতি সম্মান প্রদর্শণ করে নতুন বছরে পদত্যাগ করে একদলীয় ডামি নির্বাচন বন্ধ করুন। জণগনের প্রতি আমাদের আহ্বান আপনারা এই প্রহসনের নির্বাচন বর্জন করুন।’
নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে জয়নুল আবদীন ফারুক বলেন, আগামী ৭ জানুয়ারি যে একদলীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে না। তাই অবিলম্বে ২০১৪ এবং ২০১৮ সালের মত একদলীয় নির্বাচন বন্ধ করুন।
সংগঠনের সভাপতি গোলাম সরোয়ার সরকারের সভাপতিত্ব লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ, কৃষকদলের সাবেক কেন্দ্রীয় নেতা শাহজাহান মিয়া সম্রাট, মৎসজীবী দলের ইসমাইল হোসেন সিরাজী, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন খোকন প্রমুখ।

