বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

তাদের নিচ থেকে টেনে তুলেছি, এখন টাকা ছড়াচ্ছে : প্রধানমন্ত্রী

প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৪, ১:৩৪ পূর্বাহ্ন আপডেট: ২৬ মে ২০২৬, ৬:২০ পূর্বাহ্ন
তাদের নিচ থেকে টেনে তুলেছি, এখন টাকা ছড়াচ্ছে : প্রধানমন্ত্রী

নির্বাচনে তারা এখন টাকা ছড়াচ্ছে। টাকা দিয়ে ফরিদপুরের জনগণকে কেনা যায় না। ফরিদপুরের মাটি বঙ্গবন্ধুর ঘাঁটি। মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেল সোয়া ৩টায় পৌরশহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠের জনসভায় তিনি এ কথা বলেন।

অনেককে ব্যবসা-বাণিজ্যের সুযোগ দেয়া হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, মিডিয়া চালানোর সুযোগ দিয়েছি। নিচ থেকে টেনে তুলেছি। তারা এখন অনেক টাকার মালিকা হয়েছে। নির্বাচনে টাকা ছড়াচ্ছে। টাকা দিয়ে মানুষ কেনা যায় না। শামীম হক নৌকার মাঝি। ফরিদপুর বাসীর কাছে তাকে তুলে দিয়ে গেলাম।  

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে দাবি করে শেখ হাসিনা বলেন, অনেক চক্রান্ত-ষড়যন্ত্র আছে। যেহেতু তারা জানে মাথা নত করি না, এজন্য চক্রান্ত আরো বেশি। টানা তিন মেয়াদে আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় রাখায় দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। 

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলায় একটা মানুষও ভূমিহীন থাকবে না। যারা বাকি আছে তাদের ঘর করে দেয়া হবে। ইতোমধ্যে ৩৩টি জেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। সমাজের কোনো স্তরের মানুষ বাদ নেই যাদের জন্য আমরা কাজ করিনি। 

কোনো জায়গা অনাবাদি না রাখতে আবারো আহ্বান জানান সরকারপ্রধান। তিনি বলেন, আমি নিজে শুরু করেছি। গণভবন এখন ছোটখাটো একটা খামারবাড়ি। সেখানে আমরা সবই করি। পুকুরে মাছও ছেড়েছি। মাঝে মাঝে মাছও ধরি। টুঙ্গিপাড়ায় দাদাবাড়ির জমি পরিষ্কার করে সেখানে আবাদের ব্যবস্থা করে দিয়েছি। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে তিনি বলেছেন, আমি জাতির পিতার কন্যা। আমি কারও কাছে মাথা নত করিনি, করব না। 

সরকার প্রধান বলেন, বঙ্গবন্ধুর খুনিদের বিচার হবে না বলে অবৈধভাবে রাষ্ট্রপতি হন জিয়াউর রহমান। দেশের বাইরে রিফিউজি হিসেবে আমাদের থাকতে হয়েছিল। ছয় বছর পর ১৯৮১ সালে দেশে ফিরে আসার সুযোগ পাই। সারাদেশ ঘুরে দেখেছি কীভাবে মানুষের উন্নয়ন করা যায়। দেশ ও মুক্তিযুদ্ধবিরোধী শক্তি অপতৎপরতা চলছে উল্লেখ করে তিনি আরও বলেন, অনেক ষড়যন্ত্র চলছে। যারা মুক্তিযুদ্ধে সমর্থন দেয়নি, তাদের ষড়যন্ত্র থেমে নেই। আমরা মাথা নত করি না বলেই ষড়যন্ত্র আরও গভীর হচ্ছে।