ঠাকুরগাঁওয়ে চালকলে বিস্ফোরণ, নিহত ৩

সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের দাসপাড়ায় বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
প্রাণ হারানো তিনজনের মধ্যে দুজন সম্পর্কে মা ও সন্তান। অপর শিশু ওই নারীর ভাতিজি।
ঠাকুরগাঁও সদর থানার ওসি ফিরোজ ওয়াহিদ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

