বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

তুলুজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পিএসজি

প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৪, ৭:০১ অপরাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
তুলুজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পিএসজি

ফাইনাল ম্যাচে লড়াইয়ে তুলুজের বিপক্ষে পিএসজি ফেভারিট হিসেবেই মাঠে নামে। খেলার ৩ মিনিটে গোল করে এগিয়ে যায় পিএসজি। ওসমান ডেম্বেলের অ্যাসিস্টে দারুণ ফিনিশিং দেন লি ক্যাং-ইন। ম্যাচে পাল্টা আক্রমণের চেষ্টা চালায় তুলুজ। তবে গোলের তাদের সব চেষ্টাই বিফলে যায়। ম্যাচে তারা গোলের দেখা আর পায়নি।

বিরতির আগে পিএসজিকে আবারো এগিয়ে নেয় উইঙ্গার কিলিয়ান এমবাপ্পে। ডি-বক্সের ভেতরে কোনোকুনি জোরালো শটে করেন গোল। দল এগিয়ে যায় ২-০ করেন তিনি। তাতে খেলায় ফিরে আসার আশা হারায় তুলুজ। খেলার বাকি সময়ে আর কোনো গোল না হলে চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে পিএসজি।