বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

দেড় দশক পর নারায়ণগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৪, ৭:০৪ অপরাহ্ন আপডেট: ১৭ এপ্রিল ২০২৬, ৬:২৫ পূর্বাহ্ন
দেড় দশক পর নারায়ণগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বেলা আড়াইটায় ফতুল্লার ইসদাইরে অবস্থিত একেএম শাসসুজ্জোহা স্টেডিয়ামে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।  

এ সময় তার সঙ্গে আসবেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ। বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানাও আসতে পারেন নারায়ণগঞ্জের জনসভায়। তাদের অভ্যর্থনা জানাতে ইতিমধ্যে ব্যপক প্রস্ততি সম্পন্ন করেছে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার শেষে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন শেখ হাসিনা। 

নারায়ণগঞ্জের জনসভায় যোগ দিয়ে সন্ধ্যার আগে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার পরিকল্পনা রয়েছে। কারণ সন্ধ্যায় তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

সমাবেশস্থল পরিদর্শনে গিয়ে শামীম ওসমান বলেন, আমি আশাবাদী এই সমাবেশটা নারায়ণগঞ্জের ইতিহাসের সর্বকালের সর্ব বৃহৎ সমাবেশ হবে। আমি সবার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের এখানে অনেক সিনিয়র নেতাকর্মীরা আছেন, তারা না থাকলে আজ আমি শামীম ওসমান হতে পারতাম না। তারা ছাড়া আমার দুই পয়সার দাম নাই। 

কিন্তু যেহেতু নেত্রী আসছেন, নেত্রীর নিরাপত্তার স্বার্থে মঞ্চে নির্দিষ্ট কিছু লোক ছাড়া অন্য কাউকে উঠাবো না। 

জানা গেছে, জনসমাবেশের সভাপতিত্ব করবেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। সঞ্চলনার দায়িত্ব এখনো কাউকে না দেয়া হলেও, শামীম ওসমানই সঞ্চালনা করতে পারেন ওই সমাবেশে।

এদিকে, সমাবেশ সফল করতে ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, বন্দর, সোনারগাঁ ও আড়াইহাজারের নেতাকর্মীরাও নিয়েছেন ব্যপক প্রস্ততি।