শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সোনাগাজীতে ভোট কেন্দ্রে আগুন, আটক ১

প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৪, ৮:২৫ অপরাহ্ন আপডেট: ৬ মে ২০২৬, ৫:০৩ পূর্বাহ্ন
সোনাগাজীতে ভোট কেন্দ্রে আগুন, আটক ১

আগুনে অফিস রুমের দুটি কম্পিউটার, সাতটি আলমারির মধ্যে দুটি শতভাগ এবং পাঁচটি আলমারির কাগজপত্র পুড়ে গেছে। এ ছাড়া ২০টি চেয়ার, দুটি টেবিল, দুটি দরজা ও বই পুড়ে গেছে।

এ বিষয়ে জানতে চাইলে এএসপি (সোনাগাজী সার্কেল) তসলিম হুসাইন বলেন,  ভোরে ত্রিপল নাইনে একটি কল আসে চরসাহাভিকারী উচ্চবিদ্যালয় আগুন লাগার বিষয়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে হাজির হয়। এ সময় একটি প্লাস্টিকের বোতলে কিছু পেট্রোল পাওয়া যায়। ঘটনাস্থল নির্বাচনী বুথের বাহিরে।

এএসপি আরও বলেন, ‘বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির মধ্যে টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। ভোরে অফিস সহকারী মো. আজাদ স্কুলে এসে আগুন দেখতে পান। শুক্রবার বন্ধের দিন ভোরে তার স্কুলে আসর বিষয়টি সন্দেহজনক। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। আগুন লাগার ঘটনাটি ঘটেছে একটি জানালা দিয়ে। পুরো বিষয়টি আমরা তদন্ত করছি।

আগুনের ঘটনায় বিদ্যালয়ের প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি বিদ্যালয় কর্তৃপক্ষের।

ওই বিদ্যালয়ের পিয়ন আবু বক্কর সিদ্দিক বলেন, যে জানালা দিয়ে আগুন লাগানো হয়েছে, সেটি তিনি আগেরদিন বন্ধ করে গিয়ে ছিলেন।