বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

হারানো ‘ব্যাগি গ্রিন’ ফিরে পেলেন ওয়ার্নার

প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৪, ৯:১৯ অপরাহ্ন আপডেট: ১৬ এপ্রিল ২০২৬, ৭:৩৫ অপরাহ্ন
হারানো ‘ব্যাগি গ্রিন’ ফিরে পেলেন ওয়ার্নার

‘ব্যাগি গ্রিন’ ফিরে পাওয়ার জন্য ইনস্টাগ্রামে এক আবেগ ঘন ভিডিও বার্তা দিয়েছেন ওয়ার্নার। যেখানে নিজের ক্যাপটিকে ধরে রেখে কথা বলতে দেখা গেছে ওই ব্যাটারকে। পাশাপাশি তিনি ইনস্টাগ্রামে লেখেন, ‘আমি আপনাদের জানাতে পেরে খুশি ও স্বস্তি বোধ করছি যে আমার ব্যাগি গ্রিনগুলো ফিরে পেয়েছি। এটি আমার কাছে দারুণ আনন্দের একটি সংবাদ।’

নিজের স্মৃতি বিজড়িত ক্যাপ দুটো ফিরে পেয়ে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ওয়ার্নার। তিনি বলেন, ‘সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। আমি অনেক কৃতজ্ঞ। কানটাস (এয়ারলাইন্স), পরিবহন কোম্পানি, আমাদের হোটেল ও টিম ম্যানেজমেন্ট, সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি।’

এর আগে এক ভিডিওতে ক্যাপ হারিয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন ওয়ার্নার, সেই সঙ্গে ব্যাগি গ্রিন দুটি ফিরে পাওয়ার আকুতিও জানিয়েছিলেন। বলেছিলেন, ‘এটি আমার শেষ অবলম্বন। আমার ব্যাক প্যাকে ব্যাগি গ্রিন ছিল, লাগেজ থেকে সেটা নিয়ে নেয়া হয়েছে। কয়েক দিন আগে এটি মেলবোর্ন বিমানবন্দর থেকে সিডনিতে যায়। এটার সঙ্গে আমার আবেগ জড়িত। এটা আমি এগুলো ফিরে পেতে চাই।’

ওয়ার্নারের কাছে ব্যাগি গ্রিন কতটা বিশেষ তা বোঝা যায় পার্থ টেস্টের আগের দিনের তার পোস্টে। ম্যাচে আগে ব্যাগি গ্রিন পরা ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘সব কিশোর ও তরুণ প্লেয়ারদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এটি আমার ছেলেবেলার ছবি, যখন আমি প্রথম ব্যাগি গ্রিন অর্জন করি।’