পাবনায় চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জন নিহত

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উপজেলার অষ্টমনিষা গ্রামের গোলাপ হোসেনের বাড়ি থেকে দুইটি গরু চুরি করে নৌকায় করে পালাচ্ছিলেন কয়েকজন চোর। গরু চুরির বিষয়টি টের পেয়ে গরুর মালিকসহ আশপাশের লোকজন চোরের দলকে ধাওয়া করে। ধরতে না পেরে বিভিন্ন এলাকার লোকজন ও আত্মীয়-স্বজনদের খবর পাঠায়।
এরমধ্যে বেতুয়ান গ্রামের লোকজন তাদের দেখে ফেললে গরু ফেলে পালানোর চেষ্টা করে চোরের দল। পরে এলাকাবাসী তিনজনকে ধরে গণুপিটুনি দেয় ও একজন পালিয়ে যায়। গণপিটুনিতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়।
ভাঙ্গুড়া থানার এসআই সুলতান আহমেদ জানান, নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানা যাবে বলে তিনি জানান।

