শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বিএনপি নেতা নবীসহ গ্রেপ্তার ৪

প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৪, ৫:৩৭ অপরাহ্ন আপডেট: ৫ মে ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
বিএনপি নেতা নবীসহ গ্রেপ্তার ৪

নবী যাত্রাবাড়ী থানা বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক। বার্তায় বলা হয় নবী ছাড়াও আরো চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে শনিবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানান হবে বলে বার্তায় বলা হয়।

শুক্রবার রাত ৯টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ঢাকার কমলাপুরে ঢোকার মুহূর্তে আগুন লাগানো হলে একই পরিবারের তিনজনসহ চারজন পুড়ে মারা যান। ৭ জনুয়ারি নির্বাচন ঘিরে বিএনপির ডাকা হরতালের আগের দিন রাতে এই ঘটনা ঘটে।

বেনাপোল থেকে দেড় শতাধিক যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকায় আসছিল। পদ্মা সেতু হয়ে ঢাকায় ঢোকার পর কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর আগে সায়েদাবাদ থেকে গোলাপবাগের পথে ওই ট্রেনে আগুন জ্বলতে দেখা যায়।