মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সেই মর্মান্তিক দৃশ্য নিয়ে যা বললেন মাহি

প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৪, ৫:৫৯ অপরাহ্ন আপডেট: ৫ মে ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সেই মর্মান্তিক দৃশ্য নিয়ে যা বললেন মাহি

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে রাজধানীর গোলাপবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার পর ট্রেন থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

এমন মর্মান্তিক দৃশ্য নাড়িয়ে দিয়েছে দেশ-বিদেশের মানুষের মন। চুপ করে বসে থাকতে পারেননি চিত্রনায়িকা মাহিও। ট্রেনযাত্রীর মর্মস্পর্শী মৃত্যুর করুণ কাহিনী নিয়ে দিয়েছেন ফেসবুক পোস্ট।

মাহি তার ফেসবুক পোস্টে জানান, ট্রেনের আগুন কীভাবে নিভিয়ে দেয় একটি জীবন, কীভাবে শেষ করে দেয় একটি পরিবার আর তাদের ভালোবাসার অসম্পূর্ণ কাহিনীগুলোকে।

মাহি বলেন, ‘বউ বাচ্চা মারা গেছে তাই নিজ ইচ্ছায় বের হয়নি। প্রতক্ষ্যদর্শীরা অনেক চেষ্টা করছে তাকে বের করতে, তখনও তার শরীরের অর্ধেক পুড়ে গিয়েছিল, সে বলেছে আমার বউ বাচ্চা মারা গেছে আমি আর বের হব না। এই ভাবেই পরিবারের জন্য পুরুষরা জীবন বিলিয়ে দেয়।’

১৫৪ যাত্রী নিয়ে দুপুর ১টায় বেনাপোল থেকে কমলাপুর স্টেশনের উদ্দেশে ছেড়ে আসে ট্রেনটি। যাত্রাপথে ১১টি স্টেশনে বিরতি নেয় বেনাপোল এক্সপ্রেস। ট্রেনে কমলাপুরগামী যাত্রী ছিলেন ৪৯ জন। ট্রেনটি ঢাকায় পৌঁছানোর কথা ছিল রাত ৯টার দিকে। এর মধ্যে রাজধানীর গোপীবাগ পৌঁছালে আগুনের ঘটনা ঘটে। এতে ট্রেনের চার বগি পুড়ে ছাই হয়ে যায়। এসব বগিতে থাকা চারজনের মৃত্যু হয়। দগ্ধ হন বেশ কয়েকজন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

এর আগে গত ১৯ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে ট্রেনটির তিনটি বগি পুরোপুরি পুড়ে যায়। পরে একটি বগি থেকে মা ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়।