বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

চতুর্থ বারের মতো মাসসেরা হলেন রোনালদো

প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৪, ৬:০৮ অপরাহ্ন আপডেট: ২০ এপ্রিল ২০২৬, ৭:৩২ অপরাহ্ন
চতুর্থ বারের মতো মাসসেরা হলেন রোনালদো

আর কিছুদিন পর ৩৯ বছরে পা দেবেন রোনালদো। তবে এখনো তার পারফরম্যান্সে চির তরুণ। প্রো লিগের চলতি মৌসুমে সর্বোচ্চ গোল স্কোরার আল নাসরের এ উইঙ্গার। ১৮ ম্যাচে করেছন ২০ গোল। শুধু গোলই নয়, সহায়তা করেছেন সতীর্থদের দিয়ে গোল করতেও। মৌসুমের সর্বোচ্চ ৯টি অ্যাসিস্ট করেছেন রোনালদো।

 এর মধ্যে ৫ গোল ও ২ অ্যাসিস্টে আগস্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। এর ধারাবাহিকতা ধরে রাখেন পরের মাসেও। সেপ্টেম্বরে ৫ গোলের পাশাপাশি ৩ অ্যাসিস্টে ৬ ম্যাচের সবকটিতে জয় তুলে নেয় আল নাসর।

ডিসেম্বরে ৫ গোল ও ২ অ্যাসিস্ট করে বছরে চতুর্থ বারের মতো মাস সেরা নির্বাচিত হয়েছেন তিনি। এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে সৌদিতে পাড়ি দেয়ার পর ফেব্রুয়ারিতেই মাস সেরা হয়েছিলেন রোনালদো।

 এদিকে আল নাসর ও পর্তুগালের হয়ে বছরের সর্বোচ্চ গোল করায় ‘ম্যারাডোনা অ্যাওয়ার্ড’ দখল করেছেন রোনালদো। ২০২৩ সালে ক্লাব ও জাতীয় দলের হয়ে করেছেন ৫৪ গোল। এর মাধ্যমে পেছনে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে (৫২), হ্যারি কেইন (৫২) ও আর্লিং হলান্ডকে (৫০)।