শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

চাটমোহরে ছেলের হাতে মা খুন

প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৪, ৭:৩৬ অপরাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৭:৩০ পূর্বাহ্ন
চাটমোহরে ছেলের হাতে মা খুন

 এ সময় বাবা আ. সোবাহান ও স্ত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ইছার পালাতক রয়েছে।

এলাকাবাসী জানায়, শুক্রবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে  মাদকসেবী ইছার টাকার জন্য স্ত্রীকে মারধর করতে থাকে। এসময় তাকে নিবৃত্ত করতে মা সারেদা ও বাবা সোবাহান তাদের ঘরে গেলে ইছার তাদের উপর চড়াও হয়ে পাশে রাখা দেশীয় অস্ত্র দা দিয়ে মা সারেদা খাতুন কে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তাকে নিবৃত্ত করতে গেলে বাবা ও স্ত্রীকে এলাপাথারী কোপায় ইছার। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ ব্যাপারে চাটমোহর থানার ওসি তদন্ত নয়ন সরকার জানায়, আমরা ঘটনাস্থলে এসেছি। মামলার প্রস্তুতি চলছে। খুব তাড়াতাড়ি আসামিকে আটক করতে সক্ষম হব। লাশ ময়না তদন্তে পাঠানো হয়েছে।