বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

যুবদলের মিছিল থেকে আটক ১০

প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৪, ৯:১৫ অপরাহ্ন আপডেট: ১৪ এপ্রিল ২০২৬, ৫:৪৭ অপরাহ্ন
যুবদলের মিছিল থেকে আটক ১০

শনিবার (৬ জানুয়ারি) দুপুরে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নূরুল ইসলাম নয়ন এবং ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক খন্দকার এনামুল হক এনামের নেতৃত্বে একটি মিছিল শাহজাহানপুর থেকে শুরু হয়ে রাজারবাগ-ফকরাপুল হয়ে দৈনিক বাংলা মোড়ে পৌঁছালে পুলিশ মিছিলের ওপর হামলা চালিয়ে সেখান থেকে যুবদলের ১০ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

যুবদল নেতা নয়ন জানান, পুলিশ আমাদের শান্তিপূর্ণ মিছিলে হায়নার মত হামলা চালিয়ে আমাদের অনেক নেতাকর্মীকে আহত করে এবং অনন্ত ১০ জনকে আটক করে।