মিয়ানমারে একটি শহর নিয়ন্ত্রণের দাবি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর

শুক্রবার (৫ জানুয়ারি) রাতে জোটের পক্ষ থেকে এমন দাবি করা হয়েছে।
শহরটি অনলাইন প্রতারণার একটি এলাকা হিসেবে পরিচিত। বিদ্রোহীদের নতুন এ শহর দখল মিয়ানমানের জান্তা সরকারের জন্য একটি ধাক্কা বলে মনে করা হচ্ছে।
২০২১ সালে রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারে ক্ষমতা দখল করে জান্তা। তবে সামরিক শাসনের প্রতিবাদ শুরু হলে মিয়ানমারজুড়ে রক্তপাত বেড়ে যায়। জাতিগোষ্ঠীভিত্তিক সশস্ত্র সংগঠনগুলো জোট বেঁধে জান্তার বিরুদ্ধে লড়ছে। চলমান লড়াইয়ে উত্তরাঞ্চলের শহরটির নিয়ন্ত্রণ হারানো মিয়ানমারের জান্তার ওপর বড় চাপ হিসেবেই বিবেচনা করা হচ্ছে।
শান রাজ্যের ওই শহরের নাম লুক্কাই। শহরটি চীনের সীমান্তসংলগ্ন। গত অক্টোবর থেকে শহরটির নিয়ন্ত্রণ ফিরে পেতে অভিযান জোরদার করে মিয়ানমারের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সশস্ত্র সংগঠনগুলো। পরের মাস থেকে শহরটি ছেড়ে পালাতে শুরু করেন অনেকে। সীমান্তের এ শহরে জুয়া, পতিতাবৃত্তি এবং অনলাইন স্ক্যামের বড় আখড়া রয়েছে।

