বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আকাশে খুলে পড়ল জানালা, জরুরি অবতরণ উড়োজাহাজের

প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৪, ১২:৪৫ পূর্বাহ্ন আপডেট: ১ এপ্রিল ২০২৬, ৮:৪৬ অপরাহ্ন
আকাশে খুলে পড়ল জানালা, জরুরি অবতরণ উড়োজাহাজের

শনিবার (৬ জানুয়ারি) পোর্টল্যান্ড বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়নের পর এ ঘটনা ঘটে।

আলাস্কা এয়ারলাইনসের বোয়িং-৭৩৭ ম্যাক্স ৯ মডেলের একটি যাত্রীবাহী উড়োজাহাজ পোর্টল্যান্ড থেকে উড্ডয়ন করে। গন্তব্য ছিল ক্যালিফোর্নিয়া। 

কিন্তু উড্ডয়নের পর বিচিত্র এ ঘটনার মুখোমুখি হন উড়োজাহাজটির আরোহীরা। হঠাৎ খুলে পড়ে জানালা। উড্ডয়নের ৩৫ মিনিট পর আবারও পোর্টল্যান্ডে ফিরে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি। ঘটনার সময় উড়োজাহাজটি ১৬ হাজার ফুটের বেশি ওপরে উড়ছিল।

আলাস্কা এয়ারলাইনস জানিয়েছে, উড়োজাহাজটিতে যাত্রী ও ক্রু মিলিয়ে ১৭৭ আরোহী ছিলেন। সবাই নিরাপদে নেমে আসতে পেরেছেন।

আলাস্কা এয়ারলাইনস বলছে, ‘এমন ঘটনা সচরাচর দেখা যায় না। আমাদের প্রশিক্ষিত ক্রুরা জরুরি পরিস্থিতি যথাযথ উপায়ে সামলে নিতে পেরেছেন।’