শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নৌকার সমর্থককে কুপিয়ে হত্যা

প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৪, ৯:৫২ অপরাহ্ন আপডেট: ১৮ মে ২০২৬, ৩:৩৩ পূর্বাহ্ন
নৌকার সমর্থককে কুপিয়ে হত্যা

রবিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার টেঙ্গর এলাকায় টেঙ্গর গার্লস স্কুল ও রিকাবিবাজার ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই কেন্দ্রের মাঝ এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। 

নিহত জিল্লুর রহমান মিরকাদিম পৌরসভার নৈদীঘির পাথর এলাকার সওকত আলীর ছেলে।

এ ঘটনাকে কেন্দ্র করে মিরকাদিম পৌরসভা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় বিজিপি ও পুলিশের অতিরিক্ত সদস্যদের মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে ঘটনা স্খল পরিদর্শন করেছেন জেলা রিটানিং অফিসার মো. আবু জাফর রিপন ও পুলিশ সুপার আসলাম খান সহ প্রশাসনের কর্মকর্তারা। 

নিহাতের স্ত্রী রেহেনা বেগমের ও মেয়ে মৌমিতার দাবি স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকের সর্মথক মিরকাদিম পৌরসভার কতিথ আওয়ামীলীগ সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. শহিদুল ইসল শাহীন ও পৌর কাউন্সিলর মো. লিটনের নেতৃত্বে নৌকা সর্মথক জিল্লুর রহমানকে হত্যা করা হয়েছে। তারা এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।

ঘটনার দুঃখ প্রকাশ করে জেলা রিটানিং অফিসার মো. আবু জাফর রিপন বলেন, হত্যাকান্ডের সাথে যারাই জড়িত থাকুক না কেন তদন্ত করে সবাইকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। 

এদিকে, মুন্সীগঞ্জের কেন্দ্রগুলিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। তবে ভোটারের উপস্থিতি কম দেখা গেছে।