শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালীর ৬টি আসনে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী

প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৪, ৫:২৮ অপরাহ্ন আপডেট: ২০ মে ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
নোয়াখালীর ৬টি আসনে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী

নোয়াখালীর ৬টি সংসদীয় আসনের চূড়ান্ত ফলাফল :

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি আংশিক)- আওয়ামী লীগের এইচএম ইব্রাহিম নৌকা প্রতীকে ৫৯,২৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী একেএম সেলিম ভূঁইয়া, বাংলাদেশ তরিকত ফেডারেশন ফুলের মালা পেয়েছেন ২,৮১৯ ভোট।

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনে আওয়ামী লীগের মোরশেদ আলম নৌকা ৫৬,১৮৬ পেয়েছে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতাউর রহমান ভূঁইয়া মানিক স্বতন্ত্র কাঁচি প্রতীকে পেয়েছেন ৫২,৮৬৩ ভোট।

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মামুনুর রশিদ কিরন ৫৬,৪৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র ট্রাক প্রতীক নিয়ে মিনহাজ আহমেদ জাবেদ পেয়েছেন ৫১,৮৮৫ ভোট।

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী একরামুল করিম চৌধুরী ১,২৮,৭৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ট্রাক প্রতীক নিয়ে শিহাব উদ্দিন শাহীন পেয়েছেন ৪৭,৫৭৩ ভোট।

নোয়াখালী ৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের নৌকা প্রতীক নিয়ে ১,৮১,২৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী খাজা তানভীর আহমেদ পেয়েছেন ৯,৭০২ ভোট।

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী নৌকা প্রতীকে ১,৯৩,৭১৫ পেয়ে বেসরকারি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মুশফিকুর রহমান লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৫৯৩৬।