শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৪, ১১:০২ অপরাহ্ন আপডেট: ৮ এপ্রিল ২০২৬, ৯:৫৮ পূর্বাহ্ন
ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

সোমবার সকাল ১০টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের আউটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-  মানিকগঞ্জ সদর উপজেলার বরুন্ডী গ্রামের ইমান মোল্লার ছেলে অটোচালক শাহীন মোল্লা,  ঢাকার বিক্রমপুর এলাকার জসিম তালুকদার ও তার নাতি পাঁচ বছরের ইয়াসিন। আহতরা হলেন- জোছনা ও হাফসা। নিহত ও আহত সবাই অটোরিকশার যাত্রী।

মানিকগঞ্জ সদর থানার ওসি মো. হাবিল হোসেন জানান, সকালে মানিকগঞ্জ সদর উপজেলার বালিরটেক থেকে অটোরিকশায় মানিকগঞ্জ আসছিলেন।এ সময় বেতিলা-মিতরা ইউনিয়নের আউটপাড়া এলাকায় ইটবোঝাই ড্রাম ট্রাক ও অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোচালক। পরে গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে জসিম তালুকদার ও তার নাতি মারা যান। বাকি দুইজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় অটোরিকশা ও ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।