বুধবার শপথ নেবে না জাপার সংসদ সদস্যরা

দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু গণমাধ্যমকে বলেছেন, দলের চেয়ারম্যান জি এম কাদের ঢাকার বাইরে রয়েছেন। তিনি ঢাকায় ফিরলে দুই-একদিনের মধ্যে দলীয় বৈঠক করে শপথ নেয়ার দিন–তারিখ ঠিক করা হবে। বিষয়টি জানিয়ে স্পিকারকে চিঠি দেয়া হয়েছে।
জাতীয় পার্টির (জাপা) একটি সূত্র জানিয়েছে, দলটির পক্ষ থেকে স্পিকারকে একটি চিঠি দিয়ে বুধবার শপথ নিতে না যাওয়ার বিষয়টি জানানো হয়েছে। সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় গত রবিবার। ভোটে ২৬টি আসনে আওয়ামী লীগের কাছ থেকে ছাড় পেয়েছিল জাতীয় পার্টি। এই আসনগুলোর মধ্যে তারা ১১টিতে জয়ী হয়।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন বুধবার। এদিন সকাল ১০ টায় জাতীয় সংসদের শপথকক্ষে তাঁদের শপথ পড়াবেন একাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। মন্ত্রিসভার শপথ হবে বৃহস্পতিবার।

