বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আওয়ামী লীগের সমাবেশ ঘিরে কড়া নিরাপত্তা

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪, ৭:১৬ অপরাহ্ন আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫০ পূর্বাহ্ন
আওয়ামী লীগের সমাবেশ ঘিরে কড়া নিরাপত্তা

ভোর থেকেই এ এলাকায় অবস্থান নিয়েছে পুলিশ, র‍্যাব, ডিবি,  সাদাপোশাকে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য। বুধবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে এ চিত্র লক্ষ্য করা যায়। 

সমাবেশস্থল ঘুরে দেখা যায়, প্রস্তুতির শেষ পর্যায়ের টুকটাক কাজ করছেন দায়িত্বরত কর্মীরা। মাইক চেকিং, ব্যানার ঠিক করা, চেয়ার গোছানোসহ অন্যান্য কাজে তারা ব্যস্ত রয়েছেন। তবে নিরাপত্তার কথা মাথায় রেখে মূল সমাবেশস্থলে এখন কাউকেই ঢুকতে দিচ্ছেন না আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্বরত কর্মকর্তারা।

এদিকে, সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর বেশ কিছু এলাকার সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান। জনসভা উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ও তার আশপাশ এলাকায় ভিভিআইপি গমনাগমন শেষ না হওয়া পর্যন্ত নিম্নলিখিত এলাকাগুলো রাস্তা বন্ধ/রোড ডাইভারশন দেয়া হবে।

সম্ভাব্য ডাইভারশন পয়েন্টগুলো হলো : কাঁটাবন ক্রসিং, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, মৎস্য ভবন ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টার, জগন্নাথ হল ক্রসিং, ভাস্কর্য  ক্রসিং, ভিসি বাংলো ক্রসিং। এ অবস্থায় সম্মানিত নগরবাসীকে উল্লিখিত এলাকা/রোডগুলো পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি।

অনুষ্ঠান উপলক্ষে আগত গাড়িগুলো নিম্নলিখিত এলাকায় পার্কিং করবে : মহসিন হল মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় (ভিআইপি); মলচত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়; পলাশী ক্রসিং থেকে ভাস্কর্য ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে; ফুলার রোড রাস্তার দুই পাশে; দোয়েল চত্বর ক্রসিং থেকে শহীদুল্লাহ হল ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে; নবাব আব্দুল গনি রোড রাস্তার দুই পাশে এবং দিলকুশা ও মতিঝিল এলাকার রাস্তার দুই পাশে।