লন্ডন মাতাবেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী মিলা-মুজা

বিলেতে প্রথমবারের মতো বাংলাদেশের এই দুই সংগীতশিল্পী আসছেন লন্ডনে। আগামী ১১ ফেব্রুয়ারি লন্ডনের দ্যা রয়্যাল রেজেন্সিতে স্যাটেলাইট টিভি আইঅন টিভির আয়োজনে অনুষ্ঠিত হবে ভ্যালেন্টাইন কনসার্ট- ২০২৪।
ইতোমধ্যে লন্ডন তথা ইউরোপের জনপ্রিয় আইঅন টিভির আয়োজনে একাধিক সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার মিলা ও মুজা গান গাইবেন রয়্যাল রজেন্সির হলে। এর আগে বালাম ও আগুন গান গেয়ে দর্শকদের মাতিয়েছেন।
এ বিষয়ে আইঅন টিভির হেড অব পোগ্রাম কিশোয়ার মুনিয়া বলেন, জেমসের মেগা কনসার্ট শতভাগ সফলতার সঙ্গে শেষ করার পর দর্শকদের অনুরোধে প্রথমবারের মতো মঞ্চ মাতাতে আসছেন বিলেতে দুই জনপ্রিয় সংগীতশিল্পী মিলা এবং মুজা। দর্শকদের এক্সাইটমেন্ট দেখে খুব ভালো লাগছে।

