বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আজ প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৪, ৭:২৫ অপরাহ্ন আপডেট: ১১ এপ্রিল ২০২৬, ২:৪২ পূর্বাহ্ন
আজ প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ

আজ বুধবার (১৭ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায়, তেশওয়ান ইউনিভার্সিটি অব টেকনোলোজি মাঠে বাংলাদেশ সময় দুপুর ২টায় যুক্তরাষ্ট্র যুব দলের বিপক্ষে বিশ্বকাপের উদ্দেশ্যে নিজেদের প্রস্তুতি ম্যাচ খেলেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

এর আগে নিজেদের প্রথম বৃষ্টি বিঘ্নিত প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে পরাজিত হয়েছিল বাংলাদেশ। বিশ্বকাপের আগে পুনরায় নিজেদের আত্মবিশ্বাস ফিরে পেতে যুক্তরাষ্ট্র ম্যাচে ভালো করতে চাইবে বাংলাদেশের যুবারা।

আগামী ২০ জানুয়ারি ভারত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২৪ দলের লড়াইয়ে বাংলাদেশের ‘এ’ গ্রুপে প্রতিপক্ষ হিসেবে রয়েছে ভারত, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের স্কোয়াড :

মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), মোহাম্মদ আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরেণ্য, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, আহরার আমিন, রাফি উজ্জামান রাফি, শেখ পারভেজ জীবন, রাহাত উদ দ্দৌল্লা বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিকী এবং মারুফ মৃধা।

স্ট্যান্ড বাই: রিজান হোসেন, নাঈম আহমেদ আশরাফুল হাসান, আকান্ত শেখ ও তানভীর আহমেদ।