শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে নোয়াখালী প্রেসক্লাব

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪, ১০:৪৪ অপরাহ্ন আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে নোয়াখালী প্রেসক্লাব

বৃহস্পতিবার সকালে প্রেসক্লাবের উদ্যোগে শতাধিক অসহায় নারী, পুরুষ ও শিশুর মাঝে কম্বল বিতরণ করা হয়। প্রেসক্লাব চত্বরে বঙ্গবন্ধু ম্যূরালের সামনে নোয়াখালী প্রেসক্লাব সভাপতি বখতিয়ার শিকদার ও সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জুসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এসব কম্বল তুলে দেন।  

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী প্রেসক্লাবের সহসভাপতি মো. মাসুদ পারভেজ, শাহ এমরান সুজন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, যুগ্ম সম্পাদক আকবর হোসেন সোহাগ, প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী মো. আমিনুল ইসলাম ভূঁইয়া, প্রশিক্ষণ ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হোসেন সুমন।

এসময় নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, এই শীতে গরম কাপড়ের অভাবে অনেক মানুষ খুবই কষ্ট পাচ্ছে। ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাবই শীতার্ত মানুষের পাশে দাঁড়ালে অসহায় মানুষগুলোর দুর্ভোগ অনেকটা কমবে।