ওবায়দুল কাদেরকে পরাজিত স্বতন্ত্র প্রার্থীর ফুলেল শুভেচ্ছা

শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ওবায়দুল কাদেরকে টানা তৃতীয় বারের মতো সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় এই ফুলেল শুভেচ্ছা জানান শিহাব উদ্দিন শাহিন।
এসময় নোয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস জাহের, সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছের'সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে ওবায়দুল কাদেরের কাছে নির্বাচন পরবর্তী স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর সহিংসতার বিষয়ে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের দলীয় সূত্র।

