বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ফিলিস্তিনি রাষ্ট্র গড়ার অধিকার অস্বীকার অগ্রহণযোগ্য : জাতিসংঘ প্রধান

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪, ৬:১০ অপরাহ্ন আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
ফিলিস্তিনি রাষ্ট্র গড়ার অধিকার অস্বীকার অগ্রহণযোগ্য : জাতিসংঘ প্রধান

উগান্ডায় শনিবার (২০ জানুয়ারি) জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টেকসই ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে তার বিরোধিতা পুনরায় নিশ্চিত করেন।এ প্রেক্ষিতে উগান্ডার রাজধানী কাম্পালায় অনুষ্ঠিত এই শীর্ষ সম্মেলনে গুতেরেস জোর দিয়ে বলেন, ইসরাইল ও ফিলিস্তিনের জন্যে দ্বিরাষ্ট্র সমাধান এবং ফিলিস্তিনি জনগণের রাষ্ট্র গড়ার অধিকার অস্বীকার অগ্রহণযোগ্য।

তিনি আরো বলেছেন, এই ধরনের অবস্থান সংঘাতকে দীর্ঘায়িত করবে, যা বিশ্বশান্তির জন্যে হুমকি হিসেবে দেখা দেবে। এছাড়া এ কারণে মেরূকরণ এবং সর্বত্র চরমপন্থিরা উৎসাহিত হবে।

গুতেরেস বলেন, ফিলিস্তিনি জনগণের নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার সকলকে স্বীকৃতি দিতে হবে।

উল্লেখ্য, গত ৭ ই অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালানোর পর ইসরাইলও গাজায় পালটা নির্বিচারে হামলা শুরু এবং হামাসকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করে । গাজায় ইসরাইলী হামলায় এ পর্যন্ত অন্তত ২৪ হাজার ৯২৭ জন প্রাণ হারিয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।