মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ঢাকায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখা যাবে ‘ছুরত’

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪, ৯:৪২ অপরাহ্ন আপডেট: ১৫ এপ্রিল ২০২৬, ৬:২৬ অপরাহ্ন
ঢাকায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখা যাবে ‘ছুরত’

ছবির পরিচালক গোলাম রাব্বানী বলেন, ‘মানুষ প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর এক রকম মনমানসিকতা নিয়ে দিন শুরু করে। এরপর অফিসে বা কাজে যায়, সেখানে আবার মনমানসিকতার পরিবর্তন হয়, রাতে বাসায় ফেরার পর আরেক দফায় পরিবর্তন ঘটে। এই যে পরিবর্তনগুলো, একই মানুষের হাজারটা রূপ—সেটাই চলচ্চিত্রটিতে তুলে ধরতে চেয়েছি। বলতে পারেন এটাই প্লট।’

এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, নওশাবা আহমেদ, মিজানুর রহমান, রাশেদ সাগর, মুন্না, মানিক সাহা।
নীরিক্ষাধর্মী এই চলচ্চিত্রটিতে কোনো সংলাপ নেই। দুটি গান ও আবহ সংগীত রয়েছে। গান দুটি গেয়েছেন শম্পা দাস ও রাশেদ সাগর।  এর আগে ছবিটি প্রদর্শিত হয়েছিল নেদারল্যান্ডস উৎসব, ম্যানহাটান ফিল্ম ফেস্টিভ্যাল, লন্ডনের লিট উৎসব, চীনের মাইক্রো ফিল্ম ফেস্টিভ্যালে।