শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালী সদরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশ

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৪, ১১:৩৭ অপরাহ্ন আপডেট: ৮ এপ্রিল ২০২৬, ৯:৫৯ পূর্বাহ্ন
নোয়াখালী সদরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশ

সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখিনূর জাহান নীলার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজীদ-বিন-আখন্দ, সুধারম মডেল থানার ওসি মীর জাহিদুল হক রনি, ভাইস চেয়ারম্যান নুর আলম ছিদ্দিকী রাজু।

মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান’সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না ঘটে সেজন্য ব্যবস্থা নেয়া, ফসলি জমির মাটি কাটায় প্রশাসনকে কঠোর অবস্থান নেওয়া, মাদক নির্মূল ও বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহব্বান জানান সাংসদ একরামুল করিম চৌধুরী।