বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বিপিএলের মাঝেই দুবাই উড়ে গেলেন বরিশালের মালিক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৪, ৮:২৬ অপরাহ্ন আপডেট: ২ মে ২০২৬, ৭:০৩ পূর্বাহ্ন
বিপিএলের মাঝেই দুবাই উড়ে গেলেন বরিশালের মালিক

এবারের আসরে ফরচুন বরিশালের জার্সিতে খেলছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। এরই তিন ম্যাচের তিনটিতে সুযোগ পেয়েছেন তিনি। গতকাল রাতে কুমিল্লা ভিক্টরিয়ান্সের বিপক্ষে ম্যাচ শেষে দুবাই গেছেন এই পাক অলরাউন্ডার।

জানা গেছে, সিলেট পর্বের খেলা শুরুর আগে দলের সঙ্গে যোগ দেবেন মালিক। বরিশালের পরবর্তী ম্যাচ আগামী ২৭ জানুয়ারি, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে।

বিপিএলে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে বরিশাল। দুটিতেই হেরেছে তারা। দলের মতো মালিক নিজেও জ্বলে উঠতে পারছেন না। তিন ইনিংসে ১৭*, ৫* এবং ৭ রান করেন তিনি। দুই ইনিংসে হাত ঘুরিয়ে পেয়েছেন মাত্র ১ উইকেট।