বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

জাতিসংঘের আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি হামলা, নিহত ৯

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪, ৬:১৪ অপরাহ্ন আপডেট: ২০ মে ২০২৬, ১:৫৭ অপরাহ্ন
জাতিসংঘের আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি হামলা, নিহত ৯

টানা সাড়ে তিন মাস ধরে চলা এই অভিযানে এবার দক্ষিণ গাজায় জাতিসংঘের আশ্রয় কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন।আহত হয়েছেন আরও বহু মানুষ।

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে জাতিসংঘের একটি আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণের পর বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে গাজায় ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের একটি সংস্থার প্রধান জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক পোস্টে ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর ফিলিস্তিন রিফিউজিস ইন দ্য নিয়ার ইস্ট (ইউএনআরডব্লিউএ)-এর গাজার পরিচালক থমাস হোয়াইট বলেছেন, ‘৮০০ মানুষ আশ্রয় নিয়েছেন এমন একটি ভবনে ট্যাংকের দুটি গোলা আঘাত হেনেছে। এই হামলায় ৯ জন নিহত এবং আরও ৭৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।’

পৃথক এক পোস্টে হোয়াইট বলেছিলেন, বাস্তুচ্যুত বহু পরিবারের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি প্রশিক্ষণ কেন্দ্রে আগুন লেগেছে।

এদিকে দক্ষিণ গাজায় জাতিসংঘের আশ্রয় কেন্দ্রে হওয়া এই হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, এই হামলাটি ‘অবিশ্বাস্যভাবে উদ্বেগজনক’।

তিনি বলেন, ‘আমরা ইউএনআরডব্লিউএর প্রশিক্ষণ কেন্দ্রে আজকের হামলার নিন্দা জানাই। বেসামরিক মানুষকে অবশ্যই সুরক্ষিত করতে হবে এবং নিরাপদ বলে বিবেচিত জাতিসংঘের অবকাঠামোগুলোর সুরক্ষাকে অবশ্যই সম্মান করতে হবে।’