মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪, ৬:২৭ অপরাহ্ন আপডেট: ১ মে ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ

বৃহস্পতিবার বড়পুকুরিয়া কয়লাখনি কর্তৃপক্ষের রিভিউ খারিজ করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। কয়লাখনির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাসুম।

পরে আইনজীবী অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক বলেন, ২০০৯ সালে বড় পুকুরিয়া কয়লাখনি কর্তৃপক্ষ ড্রাইভার, এমএলএস পদে ৮৬ জনের নিয়োগের সার্কুলার জারি করে। সার্কুলারের পর চাকরি প্রার্থীরা আবেদন করেন। এক পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। নিয়োগ প্রক্রিয়া বন্ধ করার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসেন নিয়োগপ্রত্যাশীরা। রিটের শুনানি নিয়ে হাইকোর্ট ২০১৬ সালে ৮৬ জনের নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দেন।

আদালতের এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে বড়পুকুরিয়া কর্তৃপক্ষ। আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রাখেন। আপিল বিভাগের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ করে বড়পুকুরিয়া কর্তৃপক্ষ। আজ রিভিউ খারিজ করে ৮৬ জনের নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দেন আপিল বিভাগ।