বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ, সংঘর্ষ

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৪, ৪:৩৬ অপরাহ্ন আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ৬:৪৬ পূর্বাহ্ন
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ, সংঘর্ষ

নেতানিয়াহুর পদত্যাগের পাশাপাশি তারা আগাম নির্বাচন ও গাজা থেকে জিম্মিদের ফিরিয়ে আনার দাবি জানায়। 

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যখন ইসরায়েলের সেনারা ভয়াবহ আগ্রাসনে লিপ্ত এবং হামাসকে নির্মূল করা ছাড়া কোনমতেই নেতানিয়াহু এই যুদ্ধ বন্ধ করবে না বলে যখন অনড় অবস্থান গ্রহণ করেছে তখন তার পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ মিছিল হলো। গাজার প্রতিরোধ যোদ্ধাদের হাতে এখনো শতাধিক ইসরায়েলি বন্দি রয়েছে। খবর: ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনথের।

হিব্রু ভাষার প্রভাবশালী ওই দৈনিকটি জানিয়েছে, কাপলান স্কয়ার থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে পুলিশ আটক করেছে। এ সময় পুলিশ সমাবেশকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে এবং বিক্ষোভকারীরা যে সব ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে জড়ো হয়েছিল সেগুলো কেড়ে নেয়। পুলিশের সঙ্গে বেশ কিছু বিক্ষোভকারীর হাতাহাতি ও সংঘর্ষ হয়।

তেলআবিবের সমাবেশে অংশ নেয়া লোকজন এখনই নেতানিয়াহুর পদত্যাগ এবং নির্বাচন দিতে হবে বলে স্লোগান দেয়। তেলআবিব ছাড়াও জেরুজালেম, হাইফা, সিজারিয়া, কেফার সাভা, রেহভোত এবং বীরশেবা শহরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। এসব বিক্ষোভ সমাবেশেও হাজার হাজার মানুষ অংশ নেয়।