রোহিঙ্গা ক্যাম্পে নৈশ প্রহরীকে হত্যা

রবিবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পের সি-১ ব্লকের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মো. ইয়াছিন (৩৫) একই ক্যাম্পের সি-১ ব্লকের বাসিন্দা আব্দুল বারীর ছেলে। তিনি ক্যাম্পে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার অধীনে শিশুদের জন্য চালু থাকা লার্নিং সেন্টারের নৈশ প্রহরী ছিলেন।
ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে বলে জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন। এ ঘটনার পর থেকে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে রয়েছে।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) শামীম হোসেন বলেন, এক রোহিঙ্গা দায়িত্ব পালন করার সময় ৭-৮জন আরসার সক্রিয় সদস্যরা ইয়াসিনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

