সোনারগাঁওয়ে চোরাই সেগুন কাঠসহ ট্রাক আটক

সোনারগাঁও আষাড়িয়ারচর ফরেস্ট স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন ও আমিরুল হাছান জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চোরাই কাঠভর্তি ট্রাকটি ঢাকা যাওয়ার সময় গত শনিবার রাত ৮টার দিকে পিরোজপুর এলাকায় আটক করা হয়।
জানা গেছে, চোরাই কাঠ ভর্তি ট্রাকটি ত্রিপল দিয়ে ঢাকা অবস্থা দেখে তাদের সন্দেহ হয়। এ সময় গাড়িটি থামালে চালক ও হেলাপার দৌড়ে পালিয়ে যান। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে তিন লাখ টাকার চোরাই কাঠ জব্দ করে ও ট্রাকটি আটক করা হয়।

