শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালীতে কিশোরগ্যাংয়ের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৪

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৪, ১১:৫৬ অপরাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৯:৫৩ অপরাহ্ন
নোয়াখালীতে কিশোরগ্যাংয়ের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৪

এঘটনায় আহত হয়েছে ৪জন। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য ২জনকে ঢাকায় পাঠানো হয়। 

সোমবার (২৯ জানুয়রি) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাধেরহাট পুর্ব বাজারের তাবাসসুম ষ্টেশনারী এন্ড ভ্যারাইটিজ শপের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত সৌরভ হোসেন ওরফে সাজ্জাদ উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ৩নম্বর রামকৃঞ্চপুর গ্রামের আহাম্মদ মুন্সি বাড়ির মো.সবুজের ছেলে। গুরুত্বর আহতরা হলেন, রতনপুর গ্রামের জাফর আহম্মদের ছেলে নাজিম উদ্দিন (১৮), মনির আহম্মদের ছেলে রাকিব (২৪) ও রিয়াজ (২২), একই গ্রামের হারুনুর রশিদের ছেলে রাকিব (২৫)।  

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নোয়ান্নই ইউনিয়নের রতনপুর’সহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোরগ্যাংয়ের সদস্যদের মধ্যে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে সোমবার দুপুরের দিকে কিশোর গ্যাংয়ের রিয়াজ, আরাফাত, আরিফ ও মমিন গ্রুপ পারভেজ, সিফাত, শাকিল ও অভি গ্রুগের সঙ্গে স্থানীয় বাধেরহাট বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই সংঘর্ষে আবুধাবি প্রবাসী যুবক সৌরভসহ ৫ জনকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৌরভকে মৃত ঘোষণা করে এবং উন্নত চিকিৎসার জন্য রাকিব ও রিয়াজকে ঢাকায় প্রেরণ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষে জড়ানো দু'গ্রুপই স্থানীয় সাবেক ছাত্রলীগ নেতা ও গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আশরাফুল করিম বাবুর অনুসারী। তারা দীর্ঘদিন ধরে সদর পশ্চিমাঞ্চলে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে। তাদের আতঙ্কে এলাকার মানুষ দিশেহারা। কোনভাবেই এই কিশোরগ্যাংয়ের সদস্যদের দমানো যাচ্ছেনা।

তবে অভিযোগের বিষয়ে জানতে একাধিবার সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল করিম বাবুর মুঠোফোনে কল করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।  

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি একজনের মৃত্যুর বিষয়টি নিশিত করেন।  তিনি বলেন, সিনিয়র-জুনিয়ির দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।