মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

চলতি বছরই সুসংবাদ দিবেন তিশা

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪, ১০:০৯ অপরাহ্ন আপডেট: ৪ মে ২০২৬, ৯:০১ অপরাহ্ন
চলতি বছরই সুসংবাদ দিবেন তিশা

এ প্রসঙ্গে তিনি বলেন, কয়েক বছর ধরেই আমি টালিগঞ্জের বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান ও নির্মাতার কাছ থেকে প্রস্তাব পাচ্ছিলাম। তবে ব্যাটে-বলে মেলেনি। কখনও শিডিউল নিয়ে জটিলতা হয়েছে আবার কখনও গল্প বা নির্মাতা পছন্দ হয়নি। তবে এবার সবকিছু চূড়ান্ত হয়েছে। আমিও ‘হ্যাঁ’ করেছি। নির্মাতা কে, আমার সঙ্গে কে অভিনয় করবেন, সেটা এখনই বলছি না। এটুকু বলতে পারি, এ বছরই পশ্চিমবঙ্গের ছবিতে আমাকে দেখতে পাবেন দর্শক।

কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল কলকাতার সিনেমায় যুক্ত হচ্ছেন তিশা। বেশ কয়েকবার কলকাতায় যাওয়া আসায় এ গুঞ্জন ছড়িয়েছিল। তবে এতে তার অনুরাগীরা বেশ খুশি হয়েছিলেন। তিশার স্বীকারোক্তি যেন তা আরও বাড়িয়ে দিল।

প্রসঙ্গত, এদিকে মুক্তির অপেক্ষায় আছে তিশা অভিনীত নাটক ‘বাবা তুমি কোথায়?’ এতে তিশার বাবার চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। নাটকটি নিয়ে খুব আশাবাদী তিনি।