শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

শীতার্তদের কম্বল উপহার দিল নোয়াখালী প্রেসক্লাব

প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩০ অপরাহ্ন আপডেট: ২০ এপ্রিল ২০২৬, ৩:৪৪ পূর্বাহ্ন
শীতার্তদের কম্বল উপহার দিল নোয়াখালী প্রেসক্লাব

শুক্রবার সকালে প্রেসক্লাব চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে নোয়াখালী প্রেসক্লাব সভাপতি বখতিয়ার শিকদার ও সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু শীতার্ত মানুষের হাতে এসব কম্বল তুলে দেন। এসময় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আকবর হোসেন সোহাগ’সহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

কম্বল উপহার দেওয়ার সময় নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদার ও সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু বলেন, এই শীতে গরম কাপড়ের অভাবে অনেক মানুষ কষ্টে আছে। নোয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে এ পর্য্ন্ত তিন শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সরকারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও বিত্তবানরা শীতার্ত মানুষের পাশে দাঁড়ালে অসহায় মানুষগুলোর দুর্ভোগ অনেকটা লাগব হবে।