বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ইতালিকে সতর্ক করলো হুথি

প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৪, ৫:০৪ অপরাহ্ন আপডেট: ২২ এপ্রিল ২০২৬, ৫:৩১ পূর্বাহ্ন
ইতালিকে সতর্ক করলো হুথি

হুথির সুপ্রিম রেভ্যুলেশনারি কমিটির প্রধান মোহাম্মাদ আলী আল-হুথি ইতালির পত্রিকা লা রিপাবলিকাকে দেয়া এক সাক্ষাৎকারে ওই হুশিয়ারি দেন।  

তিনি ইয়েমেন বিরোধী মার্কিন জোটে যোগ না দিয়ে বরং গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা বন্ধ করার ব্যবস্থা নিতে তেলআবিব ও ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান।  

গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় সন্ত্রাসী হামলা চালিয়ে ২৭ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। 

মোহাম্মাদ আলী আল-হুথি বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে গাজায় আগ্রাসন বন্ধ করার কোনো বিকল্প নেই।  

গত শুক্রবার ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেটো বলেছিলেন, লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইরসায়েলগামী জাহাজের নিরাপত্তা রক্ষা করার লক্ষ্যে তার দেশ মার্কিন নেতৃত্বাধীন নৌ টাস্কফোর্সে অংশ নেবে।

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে গত তিন সপ্তাহ ধরে প্রায় প্রতিদিন হামলা করে যাচ্ছে ব্রিটিশ-মার্কিন যৌথ বাহিনী। 

হুথি সমর্থিত ইয়েমেনের সেনাবাহিনী যাতে লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালীতে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালাতে না পারে সে লক্ষ্যে আমেরিকা ও ব্রিটেনে আগ্রাসন চালাচ্ছে।

কিন্তু হুথি নেতারা বারবারই একথা সাফ জানিয়ে দিচ্ছেন যে, তাদের হামলার মূল লক্ষ্য গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা। 

তারা বলেছেন, যতদিন গাজা উপত্যকার নিরপরাধ মানুষের ওপর ইসরায়েলের পাশবিক গণহত্যা বন্ধ না হবে ততদিন লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চলতে থাকবে।মার্কিন বাহিনীর এ আগ্রাসনে ইয়েমেনের সেনাবাহিনীর মনোবল ভাঙবে না।