মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

স্ত্রীসহ কারাগারে মেজর (অব.) আব্দুল মান্নান

প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৪, ৫:২৬ অপরাহ্ন আপডেট: ২৮ মার্চ ২০২৬, ৪:২৯ অপরাহ্ন
স্ত্রীসহ কারাগারে মেজর (অব.) আব্দুল মান্নান

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ রাজিয়া সুলতানা তাদেরকে কারাগারে পাঠানোর এ নির্দেশ দেন।

কোর্ট ইন্সপেক্টর মো. রফিক জানান, চেক ডিজঅনার মামলায় মেজর (অব.) আবদুল মান্নান ও তার স্ত্রী উম্মে কুলসুমা মান্নানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সেই মোতাবেক তাদের বিকেলে কারাগারে পাঠানো হয়।

আদালতের বেঞ্চ সহকারী মোরশেদ হোসেন বলেন, চেক ডিজঅনার মামলায় দণ্ডিত দুই আসামি মঙ্গলবার আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আপিলের মেয়াদ শেষ হওয়ায় জামিন আবেদন না মঞ্জুর করেন আদালত।