শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বাস-কভার্ডভ্যান সংঘর্ষে দুই চালকসহ নিহত ৩

প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৪, ৯:৩৯ অপরাহ্ন আপডেট: ৬ মে ২০২৬, ৯:৪৫ অপরাহ্ন
বাস-কভার্ডভ্যান সংঘর্ষে দুই চালকসহ নিহত ৩


বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় চকরিয়ার হারবাং ইউনিয়নে আরএফএল ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে বলে চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মাহবুবুল আলম ভূঁইয়া জানান।

দুই চালকের সঙ্গে বাসের এক নারী যাত্রী নিহত হয়েছেন। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

পরিদর্শক মাহবুবুল বলেন, ঈগল স্পেশাল সার্ভিস নামের একটি বাস চট্টগ্রামের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসছিল ওষুধ কোম্পানি স্কয়ারের কভার্ডভ্যান। “সামনাসামনি সংঘর্ষের পর দুটি বাহনই দুমড়েমুচড়ে যায়। বাসটি সড়ক ছেড়ে নেমে যায় নিচের ধানক্ষেতে। ঘটনাস্থলেই দুই গাড়ির চালক ও এক নারী যাত্রী মারা যান।”

পরে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনজনের লাশ চিরিঙ্গা হাইওয়ে থানায় রাখা হয়েছে।