শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

দুইদিন আড়াই ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ৫:০৮ অপরাহ্ন আপডেট: ১৭ এপ্রিল ২০২৬, ৪:২১ পূর্বাহ্ন
দুইদিন আড়াই ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ড অংশের সলিমপুর ইউনিয়নে পাক্কা রাস্তার মাথা এলাকায় ইউটার্ন নির্মাণের কাজ ও গ্যান্ট্রি স্থানান্তরের জন্য রাস্তাটি ৫ ঘণ্টার জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার ও বুধবার (১৩ ও ১৪ ফেব্রুয়ারি) প্রতিদিন ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত মোট আড়াই ঘণ্টা সড়কটি বন্ধ থাকবে।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা সড়কে বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা গণমাধ্যমকে বলেন, নির্মাণাধীন ইউটার্নের কাজ ও গ্যান্ট্রি স্থানান্তরের সময় যেকোনো রকমের দুর্ঘটনা এড়াতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটি বন্ধ রাখা হবে। এবিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে। সাময়িক এই ভোগান্তির জন্য জনসাধারণ ও যাত্রীদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি।