নোয়াখালীতে প্রতিবন্ধীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

গতকাল সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন হয়।
এতে আহত শারীরিক প্রতিবন্ধী জসিম উদ্দিনের পিতা আবদুর রশিদসহ জেলায় ভিক্ষাভিত্তিতে যুক্ত একাধিক শারীরিক প্রতিবন্ধী বক্তব্য রাখেন।
ঘটনায় আহত শারীরিক প্রতিবন্ধী জসিম উদ্দিন বর্তমানে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় সুধারাম মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে জানানো হয়, গত ৯ ফেব্রুয়ারী কাদির হানিফ ইউনিয়নের শারীরিক প্রতিবন্ধী জসিম তার নিজ বাড়ির চলাচলের রাস্তায় শিশুরা খেলা করার সময় তাদেরকে দূরে গিয়ে খেলতে বলে , এতে শিশুরা চিৎকার চেচামেচি করলে প্রতিবেশী গাজি আলমের নাতির ঘুম ভেঙ্গে গেলে গাজি আলম ক্ষিপ্ত হয়ে আরো ৩-৪ নিয়ে প্রতিবন্ধী জসিম উদ্দিন ও তার পরিবারের ওপর অতর্কিত হামলা চালিয়ে গুরত্ব আহত করে। এই হামলার বিচার দাবি করেন বক্তারা

