বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মুরালির পর দ্রুততম ৫০০ টেস্ট উইকেট অশ্বিনের

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৫ অপরাহ্ন আপডেট: ২৮ মে ২০২৬, ৭:৩২ পূর্বাহ্ন
মুরালির পর দ্রুততম ৫০০ টেস্ট উইকেট অশ্বিনের


ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন এই ইতিহাস রচনা করেন অশ্বিন। ৫০০ টেস্ট উইকেটের মাইলফলকে ভারতের অফস্পিনার। এদিন ৪৯৯ উইকেট নিয়ে রাজকোট টেস্টে মাঠে নেমেছিলেন। জ্যাক ক্রলিকে ফিরিয়ে অনিল কুম্বলের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এই কীর্তি অর্জন করেছেন তিনি।

মাত্র ৯৮ ম্যাচ খেলে অর্ধসহস্র টেস্ট উইকেটের মালিক হয়েছেন অশ্বিন। মুরালিধরনের (৮৭) পর তিনিই একমাত্র বোলার হিসেবে একশটিরও কম ম্যাচ খেলে এই কীর্তি গড়েছেন। ৫০০ উইকেট পেতে কুম্বলের লেগেছিল ১০৫ ম্যাচ।

সব মিলিয়ে নবম বোলার হিসেবে এই অর্জনে নাম লিখেছেন অশ্বিন। ভারতের হয়ে দ্রুততম ৫০, ১০০, ১৫০, ২০০, ২৫০, ৩০০, ৩৫০, ৪০০, ৪৫০ উইকেটও নিয়েছিলেন তিনি।

এই মাইলফলক ছোঁয়ার পরপর রোহিত শর্মা ও সতীর্থরা অশ্বিনকে অভিনন্দন জানান। কীর্তিটি গড়ার সময় কমেন্ট্রি বক্সে ছিলেন কুম্বলেও। তার ৬১৯ উইকেটের রেকর্ড অশ্বিন ভেঙে ফেলুক, এমন ইচ্ছা ব্যক্ত করেছেন ভারতীয় লিজেন্ড।