বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ড্রোন যুদ্ধের ভাগ্য বদলে দিচ্ছে : রাশিয়া

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ৩:৪৯ অপরাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৭:১১ পূর্বাহ্ন
ড্রোন যুদ্ধের ভাগ্য বদলে দিচ্ছে : রাশিয়া

ইউক্রেন যুদ্ধে চেচেন ইউনিটের কমান্ডারদের সঙ্গে সোমবার এক বৈঠকে মেদভেদেভ বলেন, যুদ্ধক্ষেত্রে ড্রোন মানুষের ধারণা পাল্টে দিচ্ছে এবং যেটি তারা চেয়েছিল যুদ্ধক্ষেত্রে এখন সেটিই হচ্ছে। খবর প্রেস টিভির।

মেদভেদেভ বলেন, যখন ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হয়েছিল তখন খুব কম লোকই ড্রোন সম্পর্কে জানতেন। তাদের ভেতরে ধারণা ছিল- এই যুদ্ধ চিরাচরিত নিয়ম মেনে এবং পুরনো ধারায় পরিচালিত হবে।

কিন্তু ড্রোনের এই প্রযুক্তি বিশ্বকে বদলে দিয়েছে। এখন বিশ্বের প্রায় সব সামরিক কৌশলবিদ পরিষ্কার হয়েছেন যে, অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি যুদ্ধের ক্ষেত্রকে বদলে দিচ্ছে।

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার ট্যাঙ্ক এবং ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের পরিপূরক করার জন্য ড্রোন উৎপাদন বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

কয়েক মাসের তীব্র লড়াইয়ের পর আভদিভকা থেকে সম্প্রতি সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইউক্রেন।