শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

এক দশক পর নোয়াখালী জেলা ক্রিকেট লীগ শুরু

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০০ অপরাহ্ন আপডেট: ২৭ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
এক দশক পর নোয়াখালী জেলা ক্রিকেট লীগ শুরু

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) সকাল ১০টায় জেলা শহর মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে জেলা ক্রিকেট লীগ ২০২৪ এর উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজিমুল হায়দার ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পদক আবদুল ওয়াদুদ পিন্টু।

এসময় জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন ক্লাব সদস্য ও সাধারণ দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।

জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সভাপতি তাউছ মো. বেনী আমিন চৌধুরীর তত্ত্বাবধানে দীর্ঘ এক দশক পর জেলা ক্রিকেট লীগ শুরু হওয়ায় জেলার ক্রিকেটার ও ক্রীড়া প্রেমীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

জেলার বিভিন্ন উপজেলার ৭টি দলের অংশগ্রহনে এ ক্রিকেট লীগ ৯ মার্চ শেষ হবে। সর্বশেষ ২০১৪ সালে জেলা ক্রিকেট লীগ অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী খেলায় বেগমগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে তরুণ সংঘের বিরুদ্ধে ৯ উইকেটে ১৯০ রান করে। জবাবে শেষ খবর পাওয়া পর্যন্ত তরুণ সংঘ ৪ উইকেটে ৫৪ রান করেছে। অংশগ্রহনকারী অন্যান্য দল, চাটখিল উপজেলা ক্রীড়া সংস্থা, ল’ইয়ার্স কলোনী ক্লাব, ইয়ং স্পোর্টিং ক্লাব, আদর স্মৃতি সংসদ ও নিজাম উদ্দিন স্পোর্টিং ক্লাব।