শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ভাসানচরে বিস্ফোরণ : চমেক হাসপাতালে দগ্ধ এক রোহিঙ্গা শিশুর মৃত্যু

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৭ অপরাহ্ন আপডেট: ৬ মে ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
ভাসানচরে বিস্ফোরণ : চমেক হাসপাতালে দগ্ধ এক রোহিঙ্গা শিশুর মৃত্যু

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ওই বিস্ফোরণে দগ্ধ ৫ শিশুসহ ৭ জনকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে (৩) মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, সন্ধ্যা ৬টার দিকে দগ্ধ ৭ জনকে হাসপাতালে আনা হলে রাসেল নামে ৩ বছরের এক শিশুকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসাধীন দগ্ধ ৬ জনের মধ্যে জোবাইদা (২৫) শরীরের ২৫ শতাংশ, আমেনা খাতুনের (২৪) ৮ শতাংশ, মো. সোহেলেফ (৫) ৫২ শতাংশ, রুবি আলমের (৫) ৪৫ শতাংশ, রুশমিনার (৩) ৫০ শতাংশ, মোবাশ্বেরার (৩) ৬০ শতাংশ পুড়ে গেছে।

এছাড়া দগ্ধ সবার শ্বাসনালীও পুড়ে গেছে বলে জানা গেছে।